নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ হার দিয়ে শুরু করলেও র‍্যাংকিয়ে উন্নতি করেছে বাংলাদেশের তিন ব্যাটসম্যান। প্রথম টেস্টের তিন সেঞ্চুরিয়ার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার আইসিসি টেস্ট র‍্যাংকিয়ে বড় ধরণের লাফ দিয়েছে। 

তামিম ইকবাল প্রথম ইনিংসে ১২৬ ও দ্বিতীয় ইনিংসে ৭৪ রানের ঝলমলে এক ইনিংস খেলে ১১ ধাপ উন্নতি করে টেস্ট র‍্যাংকিয়ে ২৫ নম্বরে চলে এসেছেন। 

বাংলাদেশের ভারপ্রাপ্ত টেস্ট ক্যাপ্টেন মাহমুদউল্লাহ দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানের দারুণ ইনিংস খেলেছে। আর তাই ১২ ধাপ এগিয়ে ৪০ নম্বরে অবস্থান করছে এই ব্যাটসম্যান।  

সৌম্য সরকার ১৪৯ রানের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ২৫ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের ৬৭তে অবস্থান করছে।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের এপসটি ডাউনলো করতে এখানে ক্লিক করুন