
ইতোমধ্যেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ তথা সিপিএলে খেলার জন্য দেশ ছেড়েছেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ।
সিপিএলের নিয়মিত মুখ সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন। সিপিএলে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তলাওয়াসে। অন্যদিকে শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সে খেলবেন মিরাজ।
সাকিব, তামিম, মাশরাফি, আশরাফুল, রিয়াদ, মোস্তাফিজ, মুসফিকের পর প্রথমবারের মত বিদেশি কোন ক্রিকেট লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজ গেছেন মেহেদীহাসান মিরাজ। শাহরুখের দল ত্রিনবাগো নাইট রাইডার্সে খেলবেন তিনি।
আগামীকাল প্রথম ম্যাচে ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, গ্রোস আইলেটে সেন্ট লুসিয়া স্টার্স বিপক্ষে খেলবে মিরাজের দল নাইট রাইডার্স। আর এই ম্যাচ দিয়েই অভিষেক হতে পারে মিরাজের।
খেলাটি শুরু হবে সকাল ৭ টায়। জমজমাট এই খেলাটি সরাসরি দেখতে পারবেন সনি ইএসপিএনে।
মিরাজের সাথে ত্রিনবাগো নাইট রাইডার্সে খেলবেন হাশিম আমলা, রনসফোর্ড বিটন, ডোয়াইন ব্রাভো, ড্যারিন ব্রাভো, কেভিন কুপার, হামজা তারিক, ব্রেন্ডন ম্যাককালাম, নিকিতা মিলার, কলিন মুনরো, শুনিল নারিইন, উইলিয়াম পার্কিনস, অ্যান্ডারসন ফিলিপ, ডিনেশ রামদিন, হ্যাভন শেয়ারলেস, শাহদাব খান।
