রিয়াল মাদ্রিদ থেকে ১১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্টাসে যোগ দেন পর্তুগাল তারোকা রোনালদো।

জুভেন্টাসে যোগ দিয়ে গতকাল দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু এই দুই ম্যাচেও কোনো গোলই করতে পারেননি রোনালদো। তবে এই ম্যাচে ২-০ গোলে জিতেছে রোনালদোর দল।

এই ম্যাচে গোল করার সুযোগ পেয়েও হাত ছাড়া করে রোনালদো। ম্যাচের ৭১ মিনিটে জুভেন্টাসের হয়ে প্রথম গোলটি পেতে পারতেন রোনালদো। কিন্তু ধুর্ভাগ্যে বসত দুর্দান্ত শটটি আটকিয়ে দেয় গোলকিপার। ৭৫ মিনিটেও আরেকটি গোলের সুযোগ হাতছাড়া করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা। তবে তার লক্ষ্যভ্রষ্ট শটটি মারিও মানজুকির কাছে গেলে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করে নেন তিনি।