ফেসবুকে ক্রিকেটারদেরকে নিয়ে সমালচনা নতুন কিছু নয়। এমন সমালচনা প্রতিনয়তিই হচ্ছে। এমন সমালোচনা থেকে বাদ যায়নি সাকিব, তামিম, মাশরাফি, মুশফিকও। তারাও কোন না কোন বাবে সমালচনার শিকার হয়েছে। 

এখন নতুন করে সমালচনার শিকার হয়েছে বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে ফেসবুকের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করেছলো। এতেই শুরু হয়েছে সমালচানা।  

আর তাই রুবেল তার ফেসবুক পেইজে লিখেন, পাকিস্তান ক্রিকেট দলের পেসার মোহাম্মদ আমিরের মায়ের মৃত্যু নিয়ে আমি ফেসবুকে পোস্ট দেয়ায় অনেকেই দেখলাম ব্যাপারটা খারাপ ভাবে নিয়েছেন। আমিরের সাথে ২০০৭ সাল থেকে আমার পরিচয়। আমরা একসাথে অনুর্ধ্ব-১৯ -এ খেলেছিলাম। দেশের বাইরের কাছের বন্ধুদের মধ্যে অন্যতম সে।  

এজন্যই তার মায়ের জন্য দোয়া চেয়ে পোস্ট দিয়েছিলাম। তাছাড়া কারো মৃত্যুতে শোক প্রকাশ করাতে ভুল কোথায় আমি জানিনা! তবে ইদানীং লক্ষ করা যায়, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা অন্যের প্রতি বিদ্বেষ প্রচারেই বেশি আগ্রহী। মুসলিম হিসেবে এটি কোন ভাবেই কাম্য নয়। 

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের এপসটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন