
একজন অস্ট্রেলিয়ান সাংবাদিকের এই প্রশ্নে কিছুটা লজ্জাই পেলেন টাইগার অধিনায়ক মাশরাফি। লাজুক হাসিতে জবাব দিলেন,
“হ্যা, কার্ডিফে অবশ্যই আমাদের সুখস্মৃতি আছে। কিন্তু আগামিকাল একটি নতুন দিন। কাল আমরা একটি সেরা দলের বিপক্ষে খেলছি। আর আমরা তাদের মোকাবেলায় প্রস্তুত।”
উল্লেখ্য, আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় লন্ডনের দ্যা ওভালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। আর এই ম্যাচকে ঘিরে সাংবাদিক সম্মেলনেই এমন কথা জানান লাল সবুজের ওয়ানডে অধিনায়ক মাশরাফি।
তিনি আরো জানান, “সেখানে আমাদের বর্নীল কিছু স্মৃতি হয়েছিলো। আমরা পুরো দল মিলে সেখানে খুব মজা করেছি। আমার মনে আছে এক রাতে আমরা লিমুজিন চালিয়েছিলাম। এগুলো আসলে সুন্দর কিছু স্মৃতি হয়ে থাকবে।”
সাথে যোগ করেন, “এবারের দলটি সম্পুর্ন আলাদা। আরেকটু আলাদা করে বলতে হলে বলবো ওই ম্যাচে খেলা ক্রিকেটারদের মধ্যে আমিই কেবল এই দলে খেলছি। এখন আমরা অনেক ভালো ক্রিকেট খেলি।”
একইসাথে দেশের বাইরে খেলতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার স্বীকার হওয়া জাতীয় দল ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন নিজেকে– এমনটাই মনে করছেন মাশরাফি।
“আমরা এখন পর্যন্ত ভালো ক্রিকেট খেলছি। কিন্তু দেশের বাইরে আমাদের আরো ভালো ক্রিকেট খেলতে হবে। তাই আমরা চেষ্টা করছি সকল প্রতিবন্ধকতার সাথে ধীরে ধীরে মানিয়ে নিতে।”
