
মারকুটে ওপেনার তামিম ইকবাল ছেলেবেলায় ছিলেন খুব চঞ্চল। তবে মনটা ভীষণ উদার। পকেটে ১০ টাকা থাকলে নয় টাকায়ই বন্ধুবান্ধবকে খাইয়ে দিতেন! খেলার প্রতি টানটা শুরু পারিবারিকভাবেই।
যেকোনো উৎসব, যেমন: ঈদ বা কারও বিয়ে উপলক্ষে বাবা-চাচা, ভাই-বন্ধুরা দুই ভাগ হয়ে ক্রিকেট খেলতেন। সেই ম্যাচও হতো অনেক আয়োজন করে। তামিম ও ভাই নাফিস ইকবালের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে নাকি এই ম্যাচ গুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
এখন সেই ছোট্ট তামিম হয়ে উঠেছেন দেশ সেরা অপেনার। সেই ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত তাকে থামিয়ে রাখতে পারেনি কোন বলার, যদিও মাঝখানে কিছুদিন চলে গিয়েছিলেন অফ ফর্মে কিন্তু তাতে কি ২০১৫ সালের ODI বিশ্বকাপের পর থেকে তামিম হয়ে উঠেছের আরো ভয়ঙ্করী ব্যাটসম্যান।
