বাংলাদেশ জাতীয় দলের স্পিন অলরাউন্ডার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনে রের্কডের হাতছানি। ৩ টি রের্কড ডাকছে সাকিবকে। আর এই ৩ টি রের্কড করতে হলে তাকে দেখাতে হবে বোলিং কারিশমা।  

দুই উইকেট শিকার করতে পারলেই হয়ে যাবে ওয়ানডে ক্রিকেটে সব থেকে কম ম্যাচ খেলে ৫০০০+ রান ও ২৫০+ উইকেটে মালিক।  

বর্তমানে তিনি ১৯৬ ম্যাচ এ ৫৬৩৮ রান ও ২৪৮ উইকেটে নিয়ে আছেন নতুন এই রেকর্ড এর একদম কাছে। 

একটি উইকেট সংগ্রহ করতে পারলে তিনি পিছনে ফেলবেন পাকিস্তানের গ্রেট অলরাউন্ডার শহীদ আফ্রিদি কে। আফ্রিদির আন্তজাতিক ক্যারিয়ারে মোট উইকেট সংখ্যা ৫৪১ টি যা বর্তমানে সাকিব আল হাসানের উইকেট সংখ্যার সমান ৫৪১টি।  

আর যদি তিনি আর চারটি উইকেট সংগ্রহ করতে পারেন তাহলে সাকিবের উইকেট সংখ্যা দাড়াবে ৫৪৫ টি তাহলে পেছনে ফেলবেন ভারতের অলরাউন্ডার রবি চন্দন আশ্বিন কে কারন তার উইকেট সংখ্যা ৫৪৪ টি। 

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের এপসটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে