
আজ বাংলাদেশ সময় ৩.৪৫ মিনটে ট্রাই-নেশন সিরিজে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই সিরিজে ওয়েস্ট-ইন্ডিজের সাথে প্রথম দেখায় ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ। পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত হয়।
এদিকে দুই জয় ও এক পরাজয় নিয়ে ট্রাই-নেশন সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। অপর দিকে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করতে হলে দুইটি ম্যাচের একটি ম্যাচ জিততেই হবে। তাই আজকে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করতে চাইবে বাংলাদেশ।
আর তাই বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ ছন্দে না থাকায় আজকের ম্যাচে রেস্ট দিয়ে একাদশে আনা হতে পারে রুবেল হোসেনকে। ও সাইফউদ্দিনকে বসিয়ে তাসকিনকে ট্রাই করে দেখা যেতে পারে। এছাড়া ব্যাটিং অর্ডার যথারীতি আগের মতই থাকার সম্ভাবনা।
বাংলাদেশের সম্ভাব একাদশঃ
- তামিম ইকবাল,
- সৌম্য সরকার,
- সাকিব আল হাসান,
- মুশফিকুর রহিম,
- মোহাম্মদ মিথুন,
- মাহমুদউল্লাহ,
- সাব্বির রহমান,
- মাশরাফি বিন মুর্তজা,
- মেহেদি মিরাজ,
- রুবেল হোসেন,
- তাসকিন আহমেদ।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের এপসটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
