উপমহাদেশের পেসারদের মধ্যে সেরা এগারোজন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় মাশরাফির অবস্থান এখন একাদশ।আমাদের উপমহাদেশের কন্ডিশনে পেসারদের চেয়ে স্পিনারদের দাপট সাধারনত বেশি থাকে।

এরপরেও ইমরান খান, কপিল দেবদের উত্তরসূরিরা পেস বোলিংকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছে।পাকিস্তান বিশ্ব ক্রিকেটে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতারদের মত জগত কাঁপানো ফাস্ট বোলার উপহার দিয়েছে।

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের জাত চিনিয়েছেন জাভাগাল শ্রীনাথ, জহির খানরা।উপমহাদেশের পেসারদের মধ্যে শোয়েব নিয়েছেন ২৪৭ উইকেট। আর মাশরাফি ২৩২ উইকেট নিয়ে শোয়েবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন।

১৭৯টি ওয়ানডে ম্যাচ খেলে মাশরাফি ৩০.৫৪ গড়ে নিয়েছেন ২৩২ উইকেট। টাইগারদের এই ওয়ানডে কাপ্তানের ইকোনমি রেট ৪.৭৪। মাশরাফির উপর ২৪৭ উইকেট নিয়ে দশ নম্বরে আছেন শোয়েব।

সাবেক পেসার চামিন্দা ভাস ও সাম্প্রতিক সময়ে লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কান পেস বোলিংয়ের বড় তারকা ছিলেন। বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজাও এই তালিকায় পিছিয়ে নেই।

বাংলাদেশ দলের অন্যতম সেরা এই পেসার আর মাত্র ১৫ উইকেট নিলেই ছাড়িয়ে যাবেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারকে।