পিএসজি ২২২ মিলিয়ন ইউরো খরচ করে তাদের দলে ভিরিয়েছে নেইমারকে। দলবদলে নেইমারকে এত টাকায় কিনতে হলে বেচতে হবে কয়েক জন ফুটবলারকে।

তা না হলে উয়েফা এবং ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিযোগিতার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম-নীতি ভঙ্গ করবে পিএসজি ।

তার জন্য কঠিন শাস্তির মুখেও পড়তে পারে ফরাসি ক্লাবটি। তাই নেইমার কে দলে নিতে হলে কয়েকজন ফুলবলারের বলি দিতেই হবে পিএসজি। এদিকে ব্রিটিশ নিউজ পোর্টাল মেট্রো বলছেন সোম বা মঙ্গলবার নেইমারের সঙ্গে চুক্তি চুরান্ত করবে পিএসজি।

তাদের দাবি, প্যারিসের ক্লাব পিএসজিতেই যাবেন নেইমার। সোমবার কিংবা মঙ্গলবার ৫ বছরের চুক্তিতে ক্লাবটির হয়ে নাম লেখাতে যাচ্ছেন নেইমার। আরও বলা হয়, নেইমারের দলে নিয়ে আসাতে বিপুল পরিমাণ অর্থের সঙ্গে সামঞ্জস্য আনতে ক্লাবটি ছেড়ে দিতে পারেন দুই-একজনকে ফুটবলারকে।

সেক্ষেত্রে পিএসজি থেকে বাদ পড়তে পারেন আর্জেন্টিনায় অ্যাঞ্জেলা ডি মারিয়া, ফ্রান্সের ব্লাইজ মাতুইদি এবং ব্রাজিলের লুকাস মুয়ারাকে।

এছাড়া ফ্রেঞ্চ পত্রিকা লে’কিপও জানিয়েছে, নেইমারের সঙ্গে সব বোঝাপড়া শেষ করেছে পিএসজি। বছরে ৩০ মিলিয়ন ইউরো বেতনে ৫ বছরের চুক্তি হয়েছে নেইমারের। প্যারিসের ক্লাবটি এখন বার্সেলোনার সঙ্গে আলোচনায় বসবে।