
দেশের ফুটবল প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে পাঁচ গোল করে নিজ দল চট্টগ্রাম আবাহনীকে আকাশে উড়িয়ে রেখেছেন তৌহিদুল আলম সবুজ!গত লিগে মোট আট গোল করেছিলেন তৌহিদ।
এর মাঝে টানা তিন ম্যাচে ছিল তার গোল। এবার টানা পাঁচ গোল করে সেটা ছাপিয়ে গেলেন। এর আগে টানা চার ম্যাচে গোল করার রেকর্ডই ছিল না কোনো দেশি ফুটবলারের ।
সেখানে চট্টগ্রাম আবাহনীর এই স্ট্রাইকার করেছেন টানা পাঁচ ম্যাচে গোল। গত সিজনে মোহামেডানের হয়েও দুর্দান্ত সফল ছিলেন তিনি।বাংলাদেশের জার্সিতে সবুজের অভিষেক হয় ২০১০ সালে ঢাকায় এসএ গেমসে।
