রেকর্ড ইতিহাস আকাশ চৌধুরীর বোলিং ফিগার ৪-৪-০-১০ দেখলেই বুঝা যায় কি বিরল এক ইতিহাস। কিশোর বয়সেই বাজিমাত। জাত চিনালেন ক্রিকেটের রাজ্যে প্রবেশ করতে।

বিশ্ব ক্রিকেটে নতুন বিস্ময়কর এক রেকর্ড গড়েছেন ১৫ বছর বয়সী এক কিশোর। প্রতিনিয়ত রেকর্ড হচ্ছে বিশ্ব ক্রিকেটে। আন্তজার্তিক হোন বা জাতীয় হোক না পাড়ার কোন ক্রিকেট। রেকর্ড তো রেকর্ডই। বিস্ময়কর রেকর্ড গড়েছেন ভারতের এক তরুণ।

ঘটনাটা ভারতের জয়পুরের একটি টি-২০ টুর্নামেন্টের। বুধবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পেয়ার্ল একাডেমি। নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রান তোলে দিশা ক্রিকেট একাডেমি।

তবে ব্যাট করতে নেমে আকাশ চৌধুরীর তোপে মাত্র ৩৬ রানেই গুটিয়ে যায় পেয়ার্ল একাডেমি। বামহাতি এ পেসার দশ উইকেট তুলে নেন কোন রান খরচ না করেই।