
সকল জল্পনা-কল্পনা শেষ করে নির্ধারিত হল ২০১৯ বিশ্বকাপের ১০ দল। ২০১৯ সালের ৩০ মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর।
আইসিসির নির্ধারিত করে দেওয়া সময় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যারা র্যাংকিংয়ের শীর্ষ আটে থাকবে তারাই সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। তাই আগেই ৮ দল চূড়ান্ত হয়ে গিয়েছিলই। এছাড়া বাকি দুই দলও জিম্বাবুয়েতে হওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায় খেলে বিশ্বকাপ নিশ্চিত করেছে দুই দল। র্যাংকিংয়ের শীর্ষ আট দলের সাথে বিশ্বকাপে যোগ দিল উইন্ডিজ ও আফগানিস্তান।
এই আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো…
১। ভারত,
২।দক্ষিণ আফ্রিকা,
৩। ইংল্যান্ড,
৪। নিউজিল্যান্ড,
৫। অস্ট্রেলিয়া,
৬। পাকিস্তান,
৭। বাংলাদেশ,
৮। শ্রীলঙ্কা,
৯। উইন্ডিজ,
১০। আফগানিস্তান।
