
ভারত-ইংল্যান্ডের এজবাস্টন টেস্টে ‘হামলা’ করে শান্তির প্রতীক কবুতর। এজন্য ম্যাচে কিছু সময়ের জন্য বিঘ্ন সৃষ্টি হয়। পুনরায় খেলা শুরু করার জন্য পায়রা তাড়ানোর কাজে নেমে পড়েন আম্পায়ার আলিম দার!
এই ম্যাচে প্রথম দিনে ভারতীয় পেসারদের দাপটে উইকেটের ধংস নেমেছে ইংল্যান্ডের। লাইমলাইটে থাকা ভারতীয় পেসার মোহাম্মদ শামি ঘণ্টায় ৯০ মাইল বেগে বল করেছেন। সঙ্গে রয়েছে দুর্দান্ত সুইং। এদিন দুই দিকেই বল সুইং করাচ্ছিলেন শামি।
এই ম্যাচে তার বল খেলতে গিয়ে উইকেট বিলিয়া দিয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা। সম্ভবত শামির সুন্দর বোলিং দেখে সহায়তা করতে এগিয়ে এল একটি পায়রা।
মাঠে ঢুকে পিচের কাছাকাছি চলে আসে তখন ‘বিশেষ অতিথি’কে কীভাবে সরানো হবে, তা নিয়ে বেশ কিছুক্ষণ জল্পনা চলে। তখন মাঠে ছিলেন করছেন রুট এবং কিটন জেনিংস।
দুজনেই পায়রাটিকে ওড়াতে চেষ্টা করলেন। তখন আম্পায়ার আলিম দার আবার হাত দিয়ে ধরে সরাতে গেলেন। শেষ পর্যন্ত পায়রা উড়ে গেল নিজের ইচ্ছাতেই। শান্তির পায়রা উড়ে যাওয়ার পরেই শামির বলে বোল্ড হয়ে গেলেন জেনিংস।
