
লাতিন আমেরিকার আর্জেন্টিনা ফুটবল দলে তারকার প্লেয়ারদের কোন অভাব নেই। ইউরোপের লিগগুলোতে আর্জেন্টাইন প্লেয়ারদের পারফর্মেন্সও অনবধ্য। কিন্তু আসল সমস্যা হলো জাতীয় দলে এক মেসি ছাড়া বাকি সবাই যেন নিজেদের হারিয়ে ফেলেন।
এইতো রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে মেসির একক নৈপুন্যে বিশ্বকাপের টিকিট কাটে লাতিন আমেরিকার দলটি। আর্জেন্টিনা দলে অনেক তারকা খেলোয়াড় অথচ জাতীয় দলের হয়ে কেউই তেমন ভালো করতে পারেন না- এটাই সম্ভবত আর্জেন্টাইন কোচ সাম্পাওলির ২৩ জনের স্কোয়াড বাছাইয়ে সবচেয়ে বড় দুশ্চিতার নাম।
রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ২৩ জনের স্কোয়াড কেমন হবে তা বিশ্লেষন করেছে আর্জেন্টাইন গনমাধ্যম টিএনটি স্পোর্টস। তো চলুন দেখে নেয়া যাক এবারের বিশ্বকাপে কেমন হতে চলেছে আর্জেন্টিনার ২৩ জনের স্কোয়াড-
গোলকিপার হিসেবে যাদের নাম রয়েছে: সার্জিও রোমেরো ও উইলি কারবাল্লোর স্কোয়াডে থাকা নিশ্চিত। এই দুইজনের সাথে আরমনি কিংবা গুজম্যানের যেকোন একজন স্কোয়াডে থাকবেন। তবে এক্ষেত্রে আরমানির সম্ভাবনা একটু বেশি।
ডিফেন্ডার:সাম্পাওলির বড় এক দুশ্চিতার নাম ডিফেন্স। দলে ভালো মানের ডিফেন্ডার থাকলেও কেবল নিকোলাস ওটামেন্ডি ছাড়া কেউই ধারাবাহিক না। ডিফেন্সে ওটামেন্টির সাথে মাশ্চেরানো, রোহো, টাগলিফো, মার্কাদো, স্যালিভিও, ফাজিও ও আ্যাকুনা সাম্পাওলির স্কোয়াডে থাকবেন এমনটাই দাবি টিএনটি স্পোর্টসের।
মিডফিল্ডার: মিডফিল্ডে লুকাস বিগলিয়া সাম্পাওলির অটো চয়েস হলেও ইনজেুরির কারনে বিগলিয়ার সম্ভবত রাশিয়া বিশ্বকাপ খেলা হচ্ছে না। বিগলিয়া যদি বিশ্বকাপের আগে ইনজুরিমুক্ত না হয় তবে সেক্ষেত্রে সাম্পাওলি রড্রিগোকে দলে ডাকতে পারেন। এছাড়া মিডফিল্ডে ডি মারিয়া, এবার বানেগা,লো সেলসো,লানজিনিরা অটো চয়েস। পিজাররো কিংবা কারানিভিট্টরের মধ্যে একজন দলে ডাক পাবেন। এছাড়া সেঞ্চুরিয়ান,মেজা ও পেরেজের মধ্যে যেকোন একজন দলে ডাক পাবেন।
ফরোয়ার্ড: বর্তমানে ইনজুরি আক্রান্ত হলেও বিশ্বকাপের আগেই সেরে উঠবেন সার্জিও আগুয়েরো। তাই মেসির সাথে ফরোয়ার্ড লাইনে ম্যানসিটির এই গোলমেশিনকেও দেখে যাবে। গত বিশ্বকাপে বেশকিছু গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট করে বেশ সমালোচিত হলেও সাম্পাওলি আস্থা রাখছেন হিগুইনের উপর। হিগুইনের স্কোয়াডে থাকা একরকম নিশ্চিতই বলা চলে। আর্জেন্টাইন সমর্থকদের বহু প্রত্যাশার নাম মেসি-দিবালা জুটি। কিন্তু ক্লাবে দুইজনের পজিশন একই হওয়ার কারনে দিবালার বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় ছিল। ম্যাচের শুরু থেকেই দিবালার খেলা নিয়ে সংশয় থাকলেও ২৩ জনের স্কোয়াডে যে তিনি থাকছেন এটা প্রায় নিশ্চিত। এছাড়া ফরোয়ার্ড লাইনে পাভন কিংবা পেরোত্তির যে কোন একজন দলে থাকবেন।
