
বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের তালিকায় সবার উপরে আছেন ওপেনার তামিম ইকবাল। তামিমের পর দ্বিতিয় স্থানে আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে অবাক করা বিষয় হলো এই রান সংগ্রাহকের তালিকায় সেরা চারে আছেন পাঁচ বছর নিষিদ্ধ থাকা মোহম্মদ আশরাফুল।
তবে এখন পর্যন্ত বাংলাদেশের দুজন ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রান পূরন করেছেন। এরা হলে তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
এবার পাঁচ হাজার রানের ক্লাবে ঢুকার অপেক্ষায় আছেন মুশফিকুর রহীম। আর মাত্র ১৭২ রান করলেই পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন তিনি। বাংলাদেশের হয়ে ১৮৭টি ওয়ানডে খেলে ৩৩.০৬ গড়ে ৪৮২৮ রান করেছেন তিনি। যেখানে আছে ৫টি শতক এবং ২৯টি অর্ধশতক।
৫ হাজারি রানের ক্লাবে এর আগে প্রবেশ করা তামিম ইকবালের রান ৬৩০৫। তিনি ম্যাচ খেলেছেন ১৮২টি। সাকিব আল হাসান ১৮৮ ম্যাচে করেছেন ৫৪৩৩ রান।
তবে সবচেয়ে অবাক করা বিষয়, পাঁচ বছর নিষিদ্ধ থেকেও শীর্ষ চারে আশরাফুল! মুশফিকের পর এই স্থানে আছেন পাঁচ বছর ধরে জাতীয় দলে নিষিদ্ধ থাকা মোহাম্মদ আশরাফুল। ১৭৭টি ম্যাচ খেলা আশরাফুলের রান ৩৪৬৮। এর মধ্যে আশরাফুলের আছে ৩ টি শতক ও ২০ অর্ধশতক।
আশরাফুলের পরই আছে আরেক টাইগার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ ১৫৬ টি ওয়ানডে খেলে রান করেছেন ৩৪৩৭।
