
একজন ৭টা সার্জারির পরও ক্রিকেটের সাথে লেগে আছে আঠাঁর মত। এখনো ব্যাথা নাশক ইনজেকশন আর নী সাপোর্ট নিয়ে দিব্যি খেলে চলছে।
অন্যজন ব্যাথা নাশক ইনজেকশন দিয়েই একটা সিরিজ পার করে দিছে। প্রয়োজনমত অপারেশনের জন্য সার্জেন্টের টেবিলের ছুড়ির নিচে নিজের আঙ্গুল গুলো না সপে চলে গেছেন মরুরদেশে।
আরও একজন হাসপাতাল থেকে ফিরে এসে শান্তিতে দু দন্ড বসতে পারেন নি ড্রেসিংরুমেরর ঠান্ডা এসির বাতাসে। ব্যান্ডেজটা খুলে ব্যাট নিয়ে নেমে পরলেন। এক হাত গেছে কি হয়ছে? আরেকটাতো আছে!
বুকের পাঁজরের ৯ নম্বর হাড়ে চির ধরার যন্ত্রণা আর ক্লান্তি নিয়ে বুক চেতিয়ে খেলে দলকে জিতিয়ে দিলো একজন। এদের নিয়ে গর্ব করাই যায়।
