গতকাল এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও আফগানিস্তান। এই ম্যাচে ২৫৫ রান করে আফগানিস্তান।

আফগানের দেওয়া ২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১৯ রানে অল আউট হয় বাংলাদেশ। এতে করে ১৩৬ রানের বিশাল ব্যাবধানে জয় পায় আফগানিস্তান।

এই ম্যাচে বিশ্রামে ছিলো মুশফিক ও মুস্তাফিজ। আর তামিম ইঞ্জুরির কারণে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তবে আজ ভারতের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

 

খুশির খবর এটাই এক ম্যাচ বিরতি নিয়ে আজ একাদশে ফিরছে মুশফিক ও মুস্তাফিজ। টানা দুই ম্যাচ খেলে যেন ইঞ্জুরিতে না পড়ে সেই জন্য দুই জন কে বিশ্রামে রাখা হয়েছে। কেননা প্রথম ম্যাচ ইঞ্জুরি নিয়ে খেলেছে মুশফিক। মুস্তাফিজও কিছু দিন আগে ইঞ্জুরি থেকে ফিরলো। তাই টানা দুই ম্যাচ খেলিয়ে ঝুকি নিতে চায়নি বাংলাদেশ।