এশিয়া কাপে দারুণ খেলছে আফগানিস্তান। প্রথম ম্যাচে জয়লাভ করে পাঁচ বারের চ্যাপমিয়ান্স শ্রীলংকাকে বিদায় করে আফগানরা। এর পর গ্রুপ পর্বে বাংলাদেশ কেও ১৩৬ রানের বিশল ব্যাবধানে হারিয়েছে আফিগানিস্তান।

এর পর আজ সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে রশিদরা। কিন্তু মাঠে নামার আগেই দুঃসংবাদ পেলো আফগানিস্তান। কেননা ইঞ্জুরিতে রয়েছে আফগান অধিনায়ক আসগর। গতকাল ম্যাচ শেষে নিজেই বলেন তার ইঞ্জুরির কথা। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে এখনও অনুষ্ঠানিক বাবে কিছু জানায় নি।

যদিও আফগান দলপতি দলের ফিজিওর ওপরেই ছেড়ে দিচ্ছেন এই বিষয়টি। তিনি বলেছেন ‘আমার কুঁচকিতে একটু সমস্যা আছে, তবে আমি ফিজিওর ওপরেই ছেড়ে দিব সিদ্ধান্তটি নেয়ার যে আমি পাকিস্তানের বিপক্ষে খেলতে পারব কিনা।’