
এশিয়া কাপে সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি আফগান। শুরুতেই দুই ওপেনার ইহদানুল্লাহ ও সেহজাদ কে হারায় আফগানিস্তান। দুই ওপেনারকে হারানোর পর কিছুটা চাপে পরে যায় আফগানিস্তান।
এই চাপ কিছুটা সামলে নিয়ে রহমত শাহ ও হাসমতউল্লাহর ব্যাটে এগিয়ে যায় আফগানিস্তান। কিন্তু এটিও বেশি দুর আগায়নি।দলীয় ৯৪ রানের মাথায় আউট হয় রহমত শাহ।
রহমত শাহ ফিরে গেলে দলকে টেনে নিয়ে যায় অধিনায়ক আসগর ও হাসমতউল্লাহ। দলীয় ১৮৮ রানের মাথায় ব্যাক্তিগত ৬৭ রানে আউট হয় আসগর। এর পর মোহাম্মদ নাবী নেমে বেশিখন মাথে থাকতে পারেনি। ব্যাক্তিগত ৭ রান করে পেভিলিওনে ফিরে যায়।
হাসমতউল্লাহ তার ব্যাক্তিগত ৯৭ রান করে। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি করতে পারেনি। সব কয়টি ওভার খেলে ৬ উইকেটে ২৫৭ রান করে আফগানিস্তান। পাকিস্তানকে ২৫৮ রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় আফগানিস্তান।
