এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে সুবিধে করতে পারেনি। শুরুতেই ২৪, ৫৫ ও ৫৮ রানে তিন উইকেট হারায় পাকিস্তান।

এর পর সরফরাজ ও সোয়েব মালিক মিলে ১৬৫  রান পর্যন্ত নিয়ে যায়। ১৬৫ রানের মাথায় ব্যাক্তিগত ৪৪ রান করে আউট হয় অধিনায়ক সরফরাজ। সরফরাজ আউট হলে ২০৩ রানে ব্যাক্তিগত ৭৪ রান করে আউট হয় সোয়েব মালিক। মালিকের পর মাঠে থাকতে পাতেনি আসিফ খান। খুব দ্রুতই আউট হয় এই ব্যাটসম্যান।

সবকয়টি ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করে পাকিস্তান। ভারতকে ২৩৮ রান টার্গেট দেয় পাকিস্তান।