
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুরুতেই আফতাব আলমের বলে ক্যাচ দিয়ে আউট হয় ওপেনার শান্ত। শান্তর পার মিথুন নেমেও সুবিধে করতে পারেনি। তাকেও ফিরতে হয় প্যাভিলিয়নে।
এর পর দলীয় ৮১ রানের মাথায় ব্যাক্তিগত ৪১ রানে রাশেদ খানের বলে আউট হয় আরেক ওপেনার লিটন দাস। লিটন দাসের পর রানের খাতা খুলার আগেই রান আউটের ফাঁদে পরে সাকিব। সাকিবের পর মুশফিকও রান আউটের ফাঁদে পরে আউট হয়।
৮৭ রানে ৫ উইকেটে পরে যাওয়ার পর চাপে পরে বাংলাদেশ। এই চাপ সামলে নিয়ে এগিয়ে চলে ইমরুল ও মাহমুদুল্লাহ। ৮৭ রান থেকে দলীয় ২১৫ রান পর্যন্ত টেনে নিয়ে যায় এই দুই ব্যাটসম্যান। ২১৫ রানের মাথায় ব্যাক্তিগত ৭৪ রান করে আউট হয় মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহর পর ১০ রান করে আউট হয় মাশরাফি।
অনেক দিন পর দলে জায়গা পেয়ে অপরাজিত ৭২ রানের ইনিং খেলে ইমরুল। সব কয়টি ওভার খেলে ২৪৯ রান করে বাংলাদেশ। আফগানিস্তানকে ২৫০ রান টার্গেট দেয় বাংলাদেশ।
