গতকাল ভারতের বিপক্ষে তিনি করলেন ৫৫ বল খেলে ৭২ রান। শ্রীলঙ্কার বিপক্ষে গত ম্যাচে ৩৫ বল খেলে ৭২ রান করে দলকে জিতিয়েছিলন মুশফিকুর রহিম।  কিন্তু আজ জিততে পারল না বাংলাদেশ। আফসোসের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। নিদাহাস ট্রফির ম্যাচে গতকাল ভারতের বিপক্ষে ১৭ রানে হেরেছে বাংলাদেশ।

বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ভারতের দেয়া ১৭৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে মুশফিকুর রহিম হাফ সেঞ্চুরি করেন। ৫৫ বল খেলে ৭২ রান করে অপরাজিত থাকেন তিনি।

এছাড়া সাব্বির রহমান করেন ২৭ রান। ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর ৩টি, যুজবেন্দ্র চাহাল ১টি, শারদুল ঠাকুর ১টি ও মোহাম্মদ সিরাজ ১টি করে উইকেট নেন।

ভারত এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে সেরা অবস্থানে থেকে ফাইনালে উঠে গেছে। লিগ পর্বে গতকাল ভারতের শেষ ম্যাচ ছিল। এই পর্বে তারা চারটি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে। হারলেও বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে। ফাইনালে খেলতে আগামী ১৬ মার্চ শ্রীলঙ্কাকে অবশ্যই হারাতে হবে টাইগারদের। মূলত ওই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে যারা জিতবে তারাই ফাইনালে ভারতের মুখোমুখি হবে। আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

তবে এখানেও একটি কথা রয়েছে। যদি অাগামীকালের ম্যাচে বৃষ্টি হয় তবে ভারতের সাথে ফাইনালে খেলবে কে? বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা। এ টুর্নামেন্ট রাখা হয়নি কনো রিজার্ভ দিন। অার তাই কৃষ্টিতে ম্যাচ বাতিল কপাল পুড়বে বাংলাদেশের। রান রেট পয়েন্টে ফাইনালে চলে যাবে শ্রীলঙ্কা। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ১ টি করে ম্যাচ জয় লাভ করেছে। তবে রান রেট পয়েন্টে শ্রীলঙ্কার থেকে পিছিয়ে অাছে বাংলাদেশ।