বাংলাদেশের সাথে ২০১৭ সালের আগস্ট মাসের ৩০ তারিখে  টেস্ট পরাজয়ে বেশ ভেঙে পড়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গন। ঐ জয় কাঁপিয়ে দিয়েছিল পুরো ক্রিকেট বিশ্বকে। সাদা পোশাকের ক্রিকেটেও টাইগারদের দাপট প্রকাশ্যে এসেছিল সেদিন।

এখনও দলটির সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ব্যর্থতা হিসেবে গণ্য করা হয় ঢাকা টেস্টে বাংলাদেশের কাছে পরাজয় বরণ করে নেওয়াকে। অথচ অস্ট্রেলিয়ার ঐ সফরেরই প্রধান প্যাট হাওয়ার্ডই হারের গ্লানি নিয়েই বাংলাদেশকে কটাক্ষ করেছিলেন।

অস্ট্রেলিয়ার বল টেম্পারিং ইস্যু নিয়ে ক্রসিং দ্যা লাইন নামে একটি বই বের হচ্ছে, যার টিজার সম্প্রতি প্রকাশ পেয়েছে। সেখানে জায়গা পেয়েছে গত বছর অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের প্রধান হাওয়ার্ডের মেইল বার্তা, যা তিনি অজি ক্রিকেটের কর্তাব্যক্তিদের কাছে পাঠিয়েছিলেন ঢাকা টেস্টে হারার পর।

বাংলাদেশের কাছে পরাজয়ে পুরো অজি স্কোয়াড যে বিব্রত ছিল, সেটি পরিস্কার হয়েছে হাওয়ার্ডের কথায়। বার্তায় তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশের কাছে প্রথম টেস্টে হারের পর ঢাকা হোটেলের একটি ক্যাফেতে বসে আছি। আমি ব্যক্তিগতভাবে খুব বিব্রত এবং সব দায় আমার কাঁধেই নিচ্ছি। যে কোনো সমালোচনা আমাদের দিকে আসুক না কেনতা আনন্দের সঙ্গে গ্রহণ করতে রাজি।’

হাওয়ার্ড বলেন, যারা ঢাকায় এখনও আছেন তারা জানেন হারটা কতটা বাজে ছিল। তাই আপনাদের কাছে যেসব বিষয় সামনে নিয়ে আসা প্রয়োজনসামনের দিনগুলোয় তার একটা রসদ পেয়ে গেছেনপরক্ষণেই তার দাবি, অজিদের হারের স্বাদ দেওয়া বাংলাদেশ দলের ক্রিকেটাররা নাকি অস্ট্রেলিয়ার স্টেট অর্থাৎ প্রাদেশিক দলেও জায়গা পাবেন না,

 বর্তমানে যে সিস্টেম আছেসেখানে জাতীয় দলের ফল নিয়ে সবকিছু বিচার করা হয়। আপনারা কল্পনা করতে পারেন এখানে অনেক প্রশ্নই তোলা হয়েছে। আমার মনে হয়সেগুলো ঠিক আছে। তবে আমি এ বিষয়ে খুব আত্মবিশ্বাসী যে যারা আমাদের হারিয়েছেতারা আমাদের স্টেট টিমে গেলেও জায়গা পাবে না