জিম্বাবুয়ের বিপক্ষে এক মাত্র প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি। ১২ সদস্যের এই স্কোয়াডে দেখা যাচ্ছে ‘মোর্শেদুল আখতার’ নামে একজনের নাম। কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই নামের কোনো খেলোয়াড়ের নেই। তাহলে কে এই মোর্শেদুল আখতার?

গতকাল জিম্বাবুয়ে বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করার সময় এটি ভুল করে চলে আসে। তবে দেরিতে হলেও ভুলটি চোখে পড়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর। এই ব্যাপারে তিনি বলেন, পুরো বিষয়টিই একটি ‘অনাকাঙ্ক্ষিত ভুল’। আসলে মোর্শেদুল আখতার নয়, বিসিবি একাদশের জন্য খেলার জন্য তারা নির্বাচন করেছেন মোহর শেখকে।

মোহর শেখের নাম শুনেও অবাক হতে পারে অনেকেই। কারণ এই নামেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তেমন কারও নামডাক ইতিপূর্বে শোনা যায়নি। তবে মোহর শেখ নামে একজন রয়েছে। কিন্তু নামের পাশে রয়েছে কেবল একটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা।

বিসিবি একাদশ:

  1. সৌম্য সরকার (অধিনায়ক),
  2. মিজানুর রহমান,
  3. ফজলে মাহমুদ রাব্বি,
  4. মোসাদ্দেক হোসেন,
  5. জাকির হাসান,
  6. আরিফুল হক,
  7. আফিফ হোসেন,
  8. মোহাম্মদ সাইফ উদ্দিন,
  9. ইয়াসিন আরাফাত,
  10. এবাদত হোসেন,
  11. মুর্শেদুল আখতার,
  12. নাঈম হাসান।