
যুব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজিত হয় জুনিয়র টাইগাররা। অপেনার পিনাক ঘোষকে ভুল আউট দেয়ার পর পর আবার তৌহিদকেও ভুল আউট দেয় ভারতীয় আম্পায়ার। এই দুইটি ভুল সিদ্ধান্ত দেওয়ার ফলে হেরে যায় যুব টাইগার্সরা। তৌহিদ হৃদয় অনূর্ধ্ব ১৯ দলে লম্বা ইনিংস খেলা একজন ব্যাটসম্যান। এর আগের ম্যাচেও তার ব্যাট থেকে এসেছে দুর্ধান্ত সেঞ্চুরি। ৫৭.১৩ গড়ে এ পর্যন্ত তার ১০টি ওডিআই এর পারফরমেন্সের দিকে তাকালেই তা নিশ্চিত হবেঃ
১২২(১২৬) বনাম কানাডা।
০*(০) বনাম নামিবিয়া।
৫(৩) বনাম পাকিস্তান।
৪৮*(৩২) বনাম ভারত।
১২০(১২০) বনাম মালয়েশিয়া।
১২(২৮) বনাম নেপাল।
৯৩(১০৮) বনাম আফগানিস্তান।
০(১) বনাম আফগানিস্তান।
৫(২৪) বনাম আফগানিস্তান।
৫২(৮৫) বনাম আফগানিস্তান।
ইংলেন্ডের বিপক্ষে ২২ বল খেলে ১২ রান নিয়ে ক্রিজে স্বাচ্ছন্দে থাকা অবস্থায় ইংলিশ পেসার বামবের ল্যাগ স্টাম্প মিস করা একটি ডেলিভারির আবেদনে আম্পায়ার অনীল আউট দিয়ে দেয়। আর তাতেই ভুল এলবিডব্লুর ফাঁদে পরতে হয় তাকে। এর আগে ইনিংসের শুরুতে ওপেনার পিনাক ঘোষের ব্যাটে লেগে প্যাডে বল আসার পরেও বোলার পেনিংটনের আবেদনে আম্পায়ার সাড়া দিলে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে টাইগার্স যুবারা।
শুরুর সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারে নি বাংলাদেশ। ম্যাচটি ৭ উইকেটে হেরে যায় তারা। ভারতীয় আম্পায়ার অনীল চৌধুরীর ভুল সিদ্ধান্তের মাশুল যে বাংলাদেশকে এভাবে দিতে হবে, সেটা কি কেউ ভেবেছিলো?
