
অাগামী ৩ নভেম্বর শুরু হবে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় অাসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এর অাগে মোট চার বার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চার বারের ৩ বারই চ্যাম্পিয়ন হয় ঢাকা এবং ১ বার কুমিল্লা। অাসুন দেখে নেই বিপিএলে এখন পর্যন্ত হওয়া ৯ টি সেঞ্চুরি করেছেন যারা।
১। ক্রিস গেইল (১০১*) : বিপিএলে প্রথম সেঞ্চুরি মালিক ক্রিকেট দানব ক্রিস গেইল। ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি তিনি বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে ৪৪ বলে ১০ ছক্কা এবং ৭ চারে ১০১* রান করেন।
২। ক্রিস গেইল (১১৬) : ৪ দিন পর ঢাকার বিপক্ষে বিপিএলের দ্বিতীয় এবং নিজের দ্বিতীয় সেঞ্চুরি করে ক্রিস গেইল। ৬১ বলে ১১ ছক্কা এবং ৬ চারে ঢাকার বিপক্ষে ১১৬ রান করেন তিনি।
৩। ডুয়াইন স্মিথ (১০৩*) : ওয়েস্ট ইন্ডিজের অারেক ওপেনার স্মিথ খুলনার হয়ে বিপিএলে তৃতীয় সেঞ্চুরি করে। ৭৩ বলে ৬ ছক্কা এবং ৬ চারে সিলেটের বিপক্ষে ১০৩* রান করেন তিনি।
৪। অাহমেদ শেহজাদ (১১৩*) : ২০১২ সালের শেষ সেঞ্চুরিটি করে পাকিস্তানি ওপেনার অাহমেদ শেহজাদ। বরিশালের এই ওপেনার ৪৯ বলে ১২ টি চার এবং ৬ টি ছক্কায় রাজশাহীর বিপক্ষে ১১৩* করে।
৫। শাহরিয়ার নাফিজ (১০২*) : বাংলাদেশের হয়ে বিপিএলে প্রথম সেঞ্চুরি করেন শাহরিয়ার নাফিজ। ২০১৩ সালে খুলনার হয়ে ৬৯ বলে ১২ টি চার এবং ২ ছয়ে রাজশাহীর বিপক্ষে ১০২* রান করেন তিনি।
৬। মোহাম্মদ অাশরাফুল (১০৩*) : খুলনার বিপক্ষে মাত্র ৫৮ বলে ১৪ টি চার এবং ২ ছয়ে ১০৩* করেন মোহাম্মদ অাশরাফুল। অবশ্য এই বছরেই তিনি ম্যাচ পাতানোর কারনে ক্রিকেট থেকে নিষিদ্ধ হন।
৭। ক্রিস গেইল (১১৪) : বরিশালের পর পরের বছরে ঢাকার জার্সিতে ফাইনাল ম্যাচ খেলতে অাসেন গেইল। অার ঐ ম্যাচেই ৫১ বলে ৫ চারে ১২ ছয়ে ১১৪ রান করেন তিনি। বিপিএলে এটি ক্রিস গেইলের তৃতীয় সেঞ্চুরি।
৮। ইভেন লুইস (১০১*) : ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার ২০১৫ সালে বরিশালের হয়ে ৬৫ বলে ৭ চার এবং ৬ ছয়ে ১০১* রান করেন। সেঞ্চুরিটি তিনি করেন চিটাগাংয়ের বিপক্ষে।
৯। সাব্বির রহমান (১২২) : বিপিএলের এক ম্যাচে সর্বচ্চো রান করেছেন সাব্বির রহমান। গত বিপিএলে বরিশালের বিপক্ষে ৬১ বলে ৯ চার এবং ছয়ে ১২২ রান করেন তিনি। রাজশাহীর হয়ে এই সেঞ্চুুরিটি করেন তিনি।
