বিপিএলে দল গোছানোয় দিক দিয়ে অন্য দল গুলির থেকে একটু পিছিয়ে চিটাগাং ভাইকিংস।

বিশেষ করে তামিম ইকবাল দল ছাড়ার পর হতাশ হয়ে পড়েছে ভাইকিংস।

তবে এবার তারাও দল গড়তে শুরু করে দিয়েছে । তামিম দল ছাড়ায় এবার অাইকন হিসাবে বেছে নিয়েছে জাতীয় দলের অন্যতম অপেনার সৌম্য সরকারকে।

এবার সৌম্যের পর তারা দলে ভিড়াচ্ছে নিউজিল্যান্ডের সেরা অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনকে।  কোরি অ্যান্ডারসনের সাথে কথা প্রায় পাকাই করে ফেলেছে চিটাগাং। ২-৩ দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ভাইকিংস।