
চলছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৭। এবারের বিপিএলের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ দিকে । আর বিপিএলের এই পর্যায় এসে দেখা গেলো এক কাকতালীয় ঘটনা। প্রতিটা দলের পয়েন্টে খুজে পাওয়া গেল এক অদ্ভুত মিল।
বিপিএলের শীর্ষে থাকা খুলনার পয়েন্ট ১১, দ্বিতীয় অবস্থানে থাকা কুমিল্লার পয়েন্ট ১০, তৃতীয় অবস্থানে থাকা ঢাকার পয়েন্ট ৯, চতুর্থ অবস্থানে থাকা রংপুরের পয়েন্ট ৮, পঞ্চম অবস্থানে থাকা সিলেটের পয়েন্ট ৭, ষষ্ঠ অবস্থানে থাকা রাজশাহীর পয়েন্ট ৬ ও সপ্তম অবস্থানে থাকা চিটাগাংয়ের পয়েন্ট ৫।
পয়েন্ট টেবিলের এমন অদ্ভুত মিল পৃথিবীর আর কোথাও কোন লীগে হয়েছে কিনা সন্দেহ। বিপিএলে পয়েন্টের লড়াই চলছে সিরিয়ালি। তবে দেখা যাক শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের এমন অদ্ভুত মিল থাকে নাকি। আর কেই বা শেষ পর্যন্ত শীর্ষে থাকে।
