রাশিয়া বিশ্বকাপে সুইজারল্যান্ড যাত্রা শুরু হচ্ছে আজ। হট ফেবারিট ব্রাজিলের বিপক্ষে রাতে মাঠে নামবে তারা। দেশটিকে উরোপের সবচেয়ে সুন্দর দেশ বলা হয়। কিন্তু ফুটবল মাঠে তারা ওই সৌন্দর্য প্রদর্শন করতে আগ্রহী না! জানিয়ে দিলেন সুইচ কোচ। তাদে্র চাই জয়।

এমনিতে তাদের বিরুদ্ধে মারধরে একটা বদনাম আছে। গত দুই বছরে শক্তিশালী রক্ষণভাগ নিয়ে বেশ নজর কেড়েছে ইউরোপের দলটি। র‌্যাংকিং চোখ কপালে তোলার মতো। মাত্র ৬। তাই সুইজারল্যান্ড কোচও জানিয়ে দিলেন, ‘দৃষ্টিনন্দন ফুটবল খেলতে তাদের বয়েই গেছে! জয় চাই জয়।’

সর্বশেষ দুই বছরে ২২ ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে সুইজার‌ল্যান্ড। সেটি আবার ইউরো জয়ী পর্তুগালের বিপক্ষে। এদিকে ব্রাজিলেরও দারুণ ফর্ম। তারাও সর্বশেষ ২২ ম্যাচের মাত্র একটিতে হেরেছে। শিরোপা জয়ের তালিকায় আছে ব্রাজিলের নাম। কোচ তিতে দারুণ সামলাচ্ছেন দলকে।

তাই সুইজ কোচ প্যাটকোভিক বলেন, ‘আমরা শুধু সুন্দর, গোছোলো বা ছিমছাম ফুটবল খেলতে আসিনি। আমরা এসেছি জিততে। আমাদের দল মাঠে যতটা পারা যায় সংগঠিত থাকবে। কারণ আমরা ব্রাজিলের মতো একটি দলকে ঠকানোর চিন্তা করছি। তাদের ভুলের সুযোগগুলো ঠিকঠাক নিতে হবে। আমরা সুযোগ তৈরিও করব।’

এদিকে সুইজারল্যান্ড অধিনায়ক ডিফেন্ডার লিচেনেস্টেইনার জুভেন্টাসের হয়ে বার্সার নেইমারের মুখোমুখি হয়েছিলেন। নেইমারের বিপক্ষে খেলা নিয়ে লিচেনেস্টেইনার বলেন, ‘৯০ মিনিট তাকে আটকে রাখা কঠিন। নেইমার তার জায়াগায় বিশ্বের সবেচেয়ে পরিপূর্ণ এবং সেরা খেলোয়াড়।’

কিভাবে নেইমার এবং ব্রাজিলের আক্রমণ সামলাবেন সেটিও জানা আছে তাদের। সুইস অধিনায়ক বলেন, ‘আমাদের পরিপূর্ণ শক্তি ব্যবহার করতে হবে এই ম্যাচে। ফুলব্যাকের সঙ্গে উইঙ্গারদেরও দায়িত্বটা নিতে হবে। নেইমারদের খেলার জায়গা বন্ধ করে দিতে হবে।’