
আঙুলে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। আঙুলের চিকিৎসা শেষে আজই দেশে ফেরার কথা রয়েছে তাঁর। অস্ট্রেলিয়া যাওয়ার আগে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছিলেন সাকিব। সেখান থেকে দলের সঙ্গে সময় কাটিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেন তিনি। আঙুলের চিকিৎসা সারলেও এখনি মাঠে নামতে পারছেন না সাকিব। কমপক্ষে বিশ্রামে থাকতে হবে আরও ৭-৮ দিন। […]








