
এবার বিশ্বকাপে আম্পায়ারদের পকেটে থাকবে লাল কার্ড। কোনও ক্রিকেটারকে মাঠ থেকে বের করে দেওয়া এবং বিপক্ষকে পাঁচ রান বোনাস দেয়ার আইন চালুর পর এই প্রথম ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। ফলে এবার একগুচ্ছ নতুন নিয়মের সঙ্গে পরিচিত হতে হবে দর্শকদের। ক্রিকেটারদের অশালীন আচরণ চার ভাগে ভাগ করা হয়েছে। এই চার স্তরের ভিত্তিতে শাস্তি হতে পারে ক্রিকেটারদের। […]









