
এবার বার্সেলোনার আরও এক ব্রাজিলীয় তারকাকে দেখা যেতে পারে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের জার্সিতে! চলতি রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা ফিলিপে কুতিনহোকে নাকি কেনার জন্য তোড়জোড় শুরু করেছে ফরাসি ক্লাবটি।
অন্যদিকে, ফুটবলমহলে জোর গুঞ্জন পিএসজিকে মোটা অঙ্কের ট্রান্সফার দিয়ে নেইমারকে ফেরাতে চায় বার্সেলোনা। ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিডকে নেওয়ার ব্যাপারে আগ্রহী রিয়াল মাদ্রিদও। নেইমার এখন রিয়াল মাদ্রিদে যান, নাকি কুতিনহো পিএসজিতে নেইমারের সঙ্গী হন, সেটাই এখন দেখার।
