
শুক্রবার (১ লা জুন) থেকে সেই তালিকাটা হয়েছে ১৬ দলের। টেস্ট খেলুড়ে ১২ দেশের সঙ্গে ওয়ানডে র্যাঙ্কিংয়ে যুক্ত হয়েছে আরো চারটি দেশ। নতুন যুক্ত হওয়া দেশগুলো হচ্ছে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দল ছিল মোট ১২টি ।
গত বছর আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। সে কারণে তাদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের আওতায় আনা হয়েছে। অন্যদিকে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের পারফরম্যান্সের ভিত্তিতে স্কটল্যান্ড, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতকেও আনা হয়েছে র্যাঙ্কিংয়ের আওতায়।
আইসিসির নতুন র্যাঙ্কিং:
১. ইংল্যান্ড (১২৫ রেটিং পয়েন্ট)
২. ভারত (১২২)
৩. দক্ষিণ আফ্রিকা (১১৩)
৪. নিউজিল্যান্ড (১১২)
৫. অস্ট্রেলিয়া (১০৪)
৬. পাকিস্তান (১০২)
৭. বাংলাদেশ (৯৩)
৮. শ্রীলঙ্কা (৭৭)
৯. ওয়েস্ট ইন্ডিজ (৬৯)
১০. আফগানিস্তান (৬৩)
১১. জিম্বাবুয়ে (৫৫)
১২. আয়ারল্যান্ড (৩৮)
১৩. স্কটল্যান্ড (২৮)
১৪. আরব আমিরাত (১৮)
১৫. যুক্ত হবে (নেপাল)
১৬. যুক্ত হবে (নোদারল্যান্ডস)।
