
কিছু দিন পরই শুরু হতে যাচ্ছে সিপিএল। সেই সিপিএলে যুক্ত হচ্ছে একটি নিয়ম। এর আগের ম্যাচ গুলোতে কোন দল প্রথমে ব্যাট করবে তা নির্ধারিত হত টস এর মাধ্যামে। এখনও সেই টস থাকবে। তবে এর আগের ম্যাচ গুলোতে এক একবার টস হওয়ার কথা থাকলেও এখন হবে দুই বার করে। এই নিয়ম চালু করা হচ্ছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।
সিপিএলে যে দু’টি নিয়ম পরিবর্তন করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড, তার মধ্যে স্লো ওভার রেট সংক্রান্ত বিষয়টাই বেশি চিন্তায় ফেলছে ফ্র্যাঞ্চাইজিদের।
সিপিএলে পুরো মৌসুমে স্লো ওভার রেট নিয়ে অনেক আলোচনা-সমালোচা হয়েছে। আর তাই সিপিএল শুরুর আগে কঠোর নিয়ম চালুক করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
যদি কোন দল নির্ধারিত সময়ে ভিতর ২০ ওভার বোলিং শেষ করতে না পারে তাহলে নেট রানরেট নির্দিষ্ট হারে কমিয়ে দেওয়া হবে। এর ফলে প্লে-অফের দৌড়ে পিছিয়ে যাবে ঐ দলটি।
অন্যদিকে টাই হওয়া ম্যাচে সুপার ওভারে কোনও টসের বিধান ছিল না। ম্যাচে যেই দল পরে ব্যাট করে যেই দলকে সুপার ওভারে আগে ব্যাট করার সুযোগ দেওয়া হতো। কিন্তু এখন থেকে ক্যারিবীয় লিগে সুপার ওভারে কারা আগে ব্যাট করবে, তাও নির্ধারণ করা হবে টসের মাধ্যমে।
