ক্রিকেট খেলুরে সকল দেশের স্বপ্নের বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠছে ২০১৯ সালে। এবারের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্টিত হবে ইংল্যান্ডে। (আইসিসি) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ এর শুরু ও শেষের দিন ঘোষনা করেছে। ২০১৯ সালের ৩০ মে শুরু হবে ক্রিকেটের বিশেকাপের ১২ তম আসর। আর শেষ (ফাইনাল) হবে ১৪ জুলাই। কলকাতায় অনুষ্টিত এক মিটিংযে এই ঘোষনা দেওয়া হয়।

তবে চুরান্ত সময় সুচি ঘোষনা করা হবে ৩০ এপ্রিল। এদিনই জানা যাবে কোন দল কোন গ্রুপে।এবার বিশ্বকাপ ক্রিকেটে অফগানিস্তান সহ মোট ১০ টি দল অংশ গ্রহন করবে। তবে ভাবনার বিষয় হলো বিশ্বকাপ ক্রিকেট ঘনিয়ে আসলেও বাংলাদেশ দলের কোচ নিয়ে এখনো ধোয়াশা কাটেনি। কবে পাবে বাংলাদেশ তাদের প্রধান কোচ। এই মাসের মধ্যে পাবার কথা থাকলেও এখনো বিসিবি তা স্পট করে কিছু বলেনি।