বেশ কয়েকদিন ধরেই ফেসবুক লাইভে বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেনকে নিয়ে বাজে কথা বলেছেন হুমায়রা সুবাহ নামের এক তরুণী। সেই সাথে কয়েকটি অডিও ভয়েস আপলোড করেছেন। যাতে করে নাসির এবং ওই তরুণীর ফোনালাপ প্রকাশ পায়। এখন ফেসবুক ও ইউটিউবে এই গুলো ভাইরাল হয়ে গেছে। মেয়েটির ফেসবুকে নাম দেয়া আছে হুমায়রা সুবাহ। ভাইরাল হওয়া সেই ফেসবুক লাইভের ভিডিওতে এই মেয়ে যানান তিনি নাকি তার গার্লফ্রেন্ড।

এবার এই বিষয়টি নিয়ে কথা বললেন জনপ্রিয় টিভি অভিনেত্রী শবনম ফারিয়া। জাতীয় দলের ক্রিকেটার নাসিরের পক্ষে গিয়েই তিনি লিখেন, ‘নাসির হোসেনকে আমি সেই ২০০৯ থেকে ব্যক্তিগত ভাবে চিনি। খুব কাছের কিংবা ক্লোজ না কিন্তু, আমি ক্রিকেটার হিসাবে তাকে পছন্দ করি, বয়সে আমার ছোট হওয়ায় আমি তাকে পছন্দ করি বলার চেয়ে মনে হয় স্নেহ করি বললেই ভাল শোনায়। কিন্তু সম্প্রতি ওকে নিয়ে যেসব হচ্ছে তাতে আমি শুধু মাত্র হতাশ না ক্ষুব্ধও। এতো উন্মুখ হওয়ার কি আছে? কেউ কাউকে সত্যিকারের ভালোবাসলে তার বাসায় ঢুকে এভাবে প্রমাণ দেখানোর জন্য ভিডিও করে আনবে না। কথা বলে রেকর্ড করে রাখবে না মানুষ কে শোনানোর জন্য। নিজের ভালোবাসার মানুষকে পুরো দুনিয়ার সামনে খারাপ করবে না। শুধু মাত্র একটু পরিচিতির জন্য এতো নিচে নামাটা খুব জরুরী? নিজের যোগ্যতা থাকলে এমনেই কাজ করা যায়।’ 

তবে এই ঘটনা নিয়ে এখনো নাসির কিছু বলেনি। নাসিরের ভক্তরা মনে করছেন, নাসিরের ক্রিকেট ক্যারিয়ার ধংস করার জন্য এমন করছে।