আর্জেন্টিনা হলো ফুটবল পাগল একটি দেশ। এই দেশের মানুষ ফুটবল খায়, ফুটবলে ঘুমায়। কিন্তু তা মুখে মুখে বললেই তো আর হবে না। কিছু প্রমাণও দেখেতে হবে। তাই আর্জেন্টিনার ফুটবল খেলা দেখার সুবিধের জন্য এবার তেমনই কিছু সুযোগ সুবিধা দিয়েছে আর্জেন্টিনা।

রাশিয়ার সঙ্গে আর্জেন্টিনার সময়ের পার্থক্য হলো ছয় ঘণ্টা, মস্কোয় যখন সন্ধ্যা ৭টা বাজে বুয়েনাস আয়ার্সে তখন থাকবে ঠিক দুপুর। বেলা ১টা বাজবে দেশটিতে। তাতে করে যারা অফিসে থাকবে তাদের খেলা দেখার কিছু অসুবিধা দেখা দিবে।

আর তাই সেখানকার ব্যাংকগুলো বিশ্বকাপে আর্জেন্টিনার যেদিন ম্যাচ থাকবে সেদিন ব্যাংক দুপুর ১২টার মধ্যেই বন্ধ হয়ে যাবে। কিন্তু সে তো কেবল ব্যাংকগুলোতে। অন্য প্রতিষ্ঠানে তো সে সুযোগ নেই। সে জন্য আর্জেন্টিনার একটি মোবাইল সংস্থা নতুন এক প্যাকেজের ঘোষণা দিয়েছে। বিশ্বকাপের সময় তার গ্রাহকদের জন্য আনলিমিটেড ইন্টারনেট ডাটা দেবে।

,মেসিরা মাঠে দেশের হয়ে খেলবে। আর দেশের সমর্থকরা সেই খেলা দেখার সুযোগ পাবে না। এটা তো হওয়ার নয়। তাই যারা টেলিভিশনে খেলা দেখার সুযোগ পাবে না তারা যেন মোবাইলে মেসিদের খেলা দেখে নিতে পারে। সে জন্যই এই ব্যবস্থা। মোবাইল সংস্থা টেলিকমের মার্কেটিং প্রধান মার্টিন হেনিন মনে করেন, আনলিমিটেড ডাটা থাকলে দুপুরে বিশ্বকাপের ম্যাচগুলো আর মিস হবে না আর্জেন্টাইনদের।