রাশিয়া বিশ্বকাপে আমরাই চ্যাম্পিয়ান হবো এমন টাই বললেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। তাদের হাতে উঠবে রাশিয়ার ফুটবল বিশ্বকাপ ট্রফি’ এমনটাই জানালেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবার। ‘ন্যাটো’ সামিটে যোগ দিতে আসে এমন কথাই বলেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট গ্র্যাবার।

তিনি আরও জানান, আমরা অনেক রাত অবধি ‘ইংল্যান্ড-ক্রোয়েশিয়া’ ম্যাচ দেখেছি। ম্যাচ শেষে অনেক উল্লাস-নাচানাচি করেছি।

এজন্য সেদিন ন্যাটো সামিটে যোগদান করতেও দেরি হয় আমার।

গ্র্যাবার ন্যাটো বৈঠকে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সেখানে তারা এক সঙ্গে একই টেবিলে বসেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছবি তুলতে দেখা যায় গ্র্যাবারকে।

এর আগেও ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি করেন ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবার। নিজ দলের জার্সি পরে স্টেডিয়ামে বসে খেলা দেখেন। এবং দলের গোল দেখার পর উল্লাসে নাচাচাচিও করে।

রাশিয়া-ক্রোয়েশিয়া ম্যাচে একই ‘ভিআইপি’ বক্সে বসে গ্র্যাবার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সাথে বসে খেলা দেখেন। গ্র্যাবার উল্লাস করছিলেন কিন্তু পুতিন ছিলেন বিমর্ষ। পুতিনের রাশিয়া সেদিন ট্রাইব্রেকারে ৪-৩ গোলে হেরেছিল ক্রোয়েশিয়ার কাছে।

আগামী ১৫ জুলাই বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া। এখন দেখা যাক ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবাবের ভবিষ্যৎবাণী কতখানি সত্য হয়!

এদিকে, ক্রোয়েশিয়া বিশ্বকাপ জিতলে নগ্ন হবার ঘোষণাও দিয়েছেন তিনি।