
রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন জার্মানির কোচ জোয়াকিম লো। দলের একনম্বর গোলরক্ষক হিসেবেই রাশিয়ায় যাচ্ছেন ইনজুরিতে থেকে ফেরা ম্যানুয়েল নয়্যার।
জার্মানির চূড়ান্ত দলের ১৩ জনেরই বিশ্বকাপ অভিষেক হতে যাচ্ছে। তাদের মধ্য একজন বরুসিয়া ডর্টমুন্ডের মার্কো রিউস। যিনি ইনজুরির কারণে ২০১৪ বিশ্বকাপ ও ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপ মিস করেন।
১৭ জুন মস্কোতে মেক্সিকো ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে জার্মানরা।
বিশ্বকাপের জন্য জার্মানির চূড়ান্ত দল
গোলরক্ষক
১) ম্যানুয়েল নয়্যার,
২) মার্ক-আন্দ্রে টের স্টেগেন
৩) কেভিন ট্রাপ।
ডিফেন্ডার
১) জেরোমে বোয়াটেং,
২) ম্যাটস হাম্মলস,
৩) নিকলাস সুলে,
৪) জশুয়া কিমিচ,
৫) অ্যান্টনিও রুডিগার,
৬) জোনাস হেক্টর,
৭) মারভিন প্ল্যাটানহার্ডট,
৮) মাথিয়াস গিন্টার।
মিডফিল্ডার
১) ইউলিয়ান ব্রান্ডট,
২) ইউলিয়ান ড্রেক্সলার,
৩) লিওন গোরেৎজকা,
৪) ইলকায় গোয়ানদোয়ান,
৫) সামি খেদিরা,
৬) টনি ক্রুস,
৭) মেসুত ওজিল,
৮) মার্কো রিউস,
৯) সেবাস্টিয়ান রুডি।
ফরোয়ার্ড
১) থমাস মুলার,
২) টিমো ভারনার,
৩) মারিও গোমেজ।
