বিশ্বকাপের আনন্দ ছড়িয়ে পরেছে পুরো বিশ্ব ছাড়িয়ে এখন বাংলাদেশেও। বাংলাদেশি ফুটবল  সাপোর্টারদের মধ্যে এক প্রকার টানটান উত্তেজনা বিরাজ করছে। শেষ সময়ে এসে নিজের প্রিয় দলকে সাপোর্ট দিতে কিনছেন প্রিয় দলের পতাকা অথবা জার্সি। বাংলাদেশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থক।

বিগত কয়েক যুগ ধরেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে তর্ক লেগেই রয়েছে কোন দল সেরা সেটা প্রমান করতে। তাই ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের কথা মাথায় রেখে এই দুই দলের একটা পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে।

বিশ্বকাপের ইতিহাস

এখন পর্যন্ত আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনাল খেলেছে ৫ বার। এই ৫ বারের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে মাত্র ২ বার। বাকি ৩ বার হয়েছে রানার্সআপ।  অন্যদিকে ব্রাজিল ফাইনাল খেলেছে মোট ৬ বার। তার মধ্যে ৫ বার হয়েছে চ্যাম্পিয়ান্স। একবার মাত্র হয়েছে রানার্সআপ।

বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ৭ বার দেখা হয় এই দুই দলের। ৭ বারের মধ্যে ৫ বারই জয়ি হয় ব্রাজিল। বাকি ২ বার জয়লাভ করে আর্জেন্টিনা।

কোপা আমেরিকার ইতিহাস

কোপা আমেরিকায় ব্রাজিলের থেকে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনাল খেলেছে মোট ২৭ বার। তার মধ্যে চ্যাম্পিয়ান হয়েছে ১৪ বার। রানার্সআপ হয়েছে ১৩ বার।

ব্রাজিল কোপা আমেরিকাতে এখন পর্যন্ত মাত্র ১৯ বার ফাইনাল খেলে সাম্বার এই দেশটি। চ্যাম্পিয়ন হয়েছে মাত্র ৮ বার। রানার্সআপ হতে হয়েছে ১১ বার।  এখন পর্যন্ত এই টুর্নামেন্টে দুই দলের দেখা হয়েছে ২২ বার। তার মধ্যে ১৪ বার জয় লাভ করে আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিল জয়লাভ করে মোট ৮ বার।

অলিম্পিক টুর্নামেন্ট

দুই দলই চারবার করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে। কিন্তু ৪ বারের মধ্যে ২ বার স্বর্ণ জয় করে ব্রাজিল থেকে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। আর ব্রাজিল স্বর্ণ জয় করা মাত্র ১ বার।

কনফেডারেশন কাপ

কনফেডারেশন কাপে আর্জেন্টিনা থেকে অনেকটা এগিয়ে রয়েছে ব্রাজিল। এই টুর্নামেন্টের আর্জেন্টিনা মাত্র ৩ বার ফাইনাল খেলে। ব্রাজিল ফাইনাল খেলে মোট ৫বার। তার মধ্যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ান্স হয়েছে ১ বার। অন্যদিকে ব্রাজিল চ্যাম্পিয়ন্স হয়েছে ৪ বার।

হেড টু হেড

এখন পর্যন্ত বহুল আলোচিত আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে দেখা হয়েছে সর্বোমোট ১০৮ বার। দুই দল প্রতিবারই যে হাড্ডাহাড্ডি লড়াই করেছে পরিসংখ্যান তাই বলছে। দুই দলের এখন পর্যন্ত ১০৮ বার দেখা হয়েছে। ব্রাজিল আর্জেন্টিনার বিরুদ্ধে ৪৪ বার জয় লাভ করে। ব্রাজিলের ৪৪ জয়ের বিপরীতে আর্জেন্টিনা জয় লাভ করে ৩৯বার। দুই দলের মধ্যে অমীমাংসিত ফলাফল এসেছে ২৫ বার।

দুই দলের মুখোমুখিতে আর্জেন্টিনা গোল করেছে ১৬০ টি। বিপরীতে ব্রাজিল আর্জেন্টিনার জালে গোল জড়িয়েছে ১৭৮ টি।

প্রথম প্রতিযোগিতা  আর্জেন্টিনা ৩-০ ব্রাজিল প্রীতি খেলা (২০ সেপ্টেম্বর ১৯১৪, বুয়েনোস আইরেস)। 

সর্বশেষ মুখোমুখি  আর্জেন্টিনা ১-০ ব্রাজিল (৯ জুন ২০১৭,মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)