কয়েকদিন আগেই ইঞ্জুরীতে পরে সার্জিও রোমেরো, তার পর সেই তালিকায় যোগ হয় ম্যানুয়েল লানজিনি। ইঞ্জুরির কারণে এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আগেই হারিয়েছে আর্জেন্টিনা। এবার তার সঙ্গে যোগ হয়েছে এভার বানেগার ছিটকে পড়ার শঙ্কা। আগাত পেয়েছেন এই মিডফিল্ডার। এ ছাড়া ইসরায়েলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটাও খেলেনি আর্জেন্টিনা। সব কিছু মিলিয়ে বিশ্বকাপের আগের সময়টা মোটেও ভালো যাচ্ছে না আর্জেন্টিনার।

বিশ্বকাপ বাছাইপর্বের কথা মনে আছে? একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে ছিল আর্জেন্টিনা। সেখান থেকে রাশিয়ার টিকিট নিশ্চিত করেন লিওনেল মেসি। তাঁর যাদুতে বাছাইপর্বের ফাড়া কাটলেও বিশ্বকাপের চূড়ান্ত পর্ব শুরুর আগেই আর্জেন্টিনা স্কোয়াডে যেন শনি ভর করেছে!

বিশ্বকাপের আগে অনুশিলনে ঘাটতি রাখতে চায় না কোনো দলই। আর্জেন্টিনাও চায়নি, তাই হাইতি ও ইসরায়েলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ রেখেছিল দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কথা ছিল, এ দুটি ম্যাচে প্রস্তুতি খেলে বিশ্বকাপের উদ্দেশে রাশিয়ায় পা রাখবেন মেসিরা। কিন্তু সেই প্রস্তুতিটা হয়েছে অর্ধেক—হাইতির বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা দল কিন্তু রাজনৈতিক কারণে ইসরায়েলের মুখোমুখি হওয়া সম্ভব হয়নি। আর তাই মেসিদের প্রস্তুতিটাও ঠিকমতো হয়নি।

এ তো গেল ম্যাচ-প্রস্তুতির ঘাটতি। আর্জেন্টিনার এই কাটা ঘায়ে নুনের ছিটা হিসেবে যোগ হয়েছে স্কোয়াডে চোটের থাবা। প্রথমে ছিটকে পড়লেন সার্জিও রোমেরো, তারপর ম্যানুয়েল লানজিনি। সন্দেহ আছে এভার বানেগার খেলা নিয়েও। অর্থাৎ আর্জেন্টিনা তাঁদের গোলপোস্টে অতন্দ্র প্রহরী আর মাঝমাঠের এক ভরসাকে হারিয়েছে বিশ্বকাপে মাঠে নামার আগেই।