রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকোর মুখমুখি হয় সুইডেন। মাঠে নেমে শুরু থেকেই মেক্সিকোর রক্ষণ ভাগকে চাপে ফেলে দেয় সুইডেন। শেষর দিকে চাপের মোকাবেলা করে ফিরতি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি মেক্সিকো। যার ফলে ফলে প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশুন্য ভাবে।

প্রথম অর্ধ শেষ করে ম্যাচের ৫০ মিনিটে ডিফেন্ডার লুডোভিগ আগুস্টিনসন প্রথম গোলে এগিয়ে গেল সুইডেন।

এর পর ম্যাচের ৬২ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতিয় গোলটি করেন গ্রানকভিস্ট। এই গোলের মাধ্যমে ব্যাবধান দিগুন করে সুইডেন। এর ঠিক ১২ মিনিট পর অর্থাৎ ৭৪ মিনিটের সময় আলভারেজ পা থেকে আসে ম্যাচের তৃতীয় গোলটি। এর পর আর গোলের দেখা পায়নি কোন দল। ফলে ৩-০ গোলের ব্যাবধানে মেক্সিকোকে পরাজিত করল সুইডেন।