রাশিয়া বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ গোলে পরাজিত হয় বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানী। আর তায়েই রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেয় হট ফেভারিট জার্মানি।

প্রথমার্ধের শুরু থেকে আক্রমণ করে খেলে জার্মানি। তবে টিমো ভের্নার,মার্কো রয়েসরা গোল করার জন্য ভালো কোন সুযোগ তৈরি করতে পারেননি।

লাল কার্ডের জন্য জার্মান দলে নেই জেরোম বোয়াটেং, চোট কাটিয়ে উঠতে পারেননি আরেক ডিফেন্ডার আন্টোনিও রুডিগার। তবে তার কোনো প্রভাব শিরোপাধারীদের রক্ষণে পড়েনি।

৮০ মিনিটে নয়ারের ব্যর্থতায় সুযোগ পেয়ে যায় দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া মিডফিল্ডার জুং উ ইয়ংয়ের ফ্রি-কিকে বল জার্মান গোলরক্ষকের হাত থেকে ফস্কে যায়। তখন ছুটে গিয়ে সন হিয়ুং মিন শট নেওয়ার চেষ্টা করে। তবে তার আগে কোনোমতে ফিস্ট করে বল সরিয়ে দিতে পারেন নয়ার।

ম্যাচের ৪০তম মিনিটে কর্নার থেকে ভের্নারের কাট ব্যাকে বল পান মাটস হুমেলস। তার শট ফিরিয়ে দেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক চু হিয়ুং য়ু।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নেমে এগিয়ে যেতে পারত জার্মানি। দ্বিতীয় মিনিটে জসুয়া কিমিচের ক্রসে অরক্ষিত লেয়ন গোরেটস্কার হেড দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক।

৫১তম মিনিটে বিপদজ্জনক জায়গায় বল পেয়ে ভলি লক্ষ্যে রাখতে পারেননি ভের্নার। জার্মানি হারায় এগিয়ে যাওয়ার আরেকটি ভালো সুযোগ।

কিন্তু খেলার অতিরিক্ত সময়ের দুই গোল করে বসে দক্ষিন কোরিয়া। আর তাতেই বিদায় ঘন্টা বেজে যায় জার্মানদের।