
রাশিয়া বিশ্বকাপে একটু বেশিই ফাউল করা হচ্ছে নেইমারকে। আবার নেইমারের বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছে, ফাউলেরর সময় অভিনয় করার এবং ট্যাকলটাকে অতিরঞ্জন করে দেখানোর। ব্রাজিলীয়ান সুপারস্টা নেইমারের এই অতিরঞ্জনেই ভয় পাচ্ছে মেক্সিকোর।
খেলার সময় সহজেই মাঠে পড়ে গরাগরি করার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। এমনকি ব্রাজিলের সাবেক ফুটবলদের অনেকেই নেইমারকে ‘ছেলেমানুষি’ ছাড়ার পরামর্শ দিয়েছেন।
দ্বিতিয় রাউন্ডের লড়াইয়ে আগামী ২ জুলাই ব্রাজিলের মুখোমুখি হবে মেক্সিকো। একদিকে ব্রাজিল শক্ত প্রতিপক্ষ তারওপর নেইমার অভিনয় করে পেনাল্টি আদায় করলে মেক্সিকোর বিপদের কারণ হবে। সে জন্য নকআউটপর্বে নেইমারের দিকে বিশেষ নজর রাখতে রেফারিদের আহবান করেছেন মেক্সিকো অধিনায়ক আন্দ্রেস গুয়ার্দাদো।
শুক্রবার সংবাদ সম্মেলনে গুয়ার্দাদো বলেন, ‘নেইমারকে আমরা সবাই চিনি। এটা আমাদের বিচার না, রেফারি এবং ফিফার কাজ। এখন তাদের (রেফারি) ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সিস্টেম- ভিএআর আছে, সুতরাং তার (নেইমার) খেলার স্টাইল খুব ভালোভাবে দেখতে হবে। কারণ আমরা জানি, ফাউলের সময় সেটাকে নেইমার অতিরঞ্জিত করে তোলে। তিনি বারবার পড়ে যেতে পছন্দ করেন।’
তিনি আরও বলেন, ‘কিন্তু আমি এটা আবারও বলি যে, এটা তার খেলার স্টাইল। আর এটা বিচার করার দায়িত্ব শেষ পর্যন্ত অফিসিয়ালদের। আমাদের না।’ বিশ্বকাপ পর্বে এখন পর্যন্ত ব্রাজিলকে হারাতে পারেনি মেক্সিকো।
তবে মেক্সিকান অধিনায়কের বিশ্বাস এবার হবে, ‘আমরা এর আগে জার্মানিকেও কখনও হারাইনি। তবে আমরা সেটা করেছি এবং এই কাজটা আমরা আবার করব। এখানে (রাশিয়া) আমরা ইতিহাস রচনা করতে এসেছি। সেই সুযোগটা এখন আমাদের হাতেই। আমরা সবাই জানি, খেলা যখন শুরু হয় তখন পরিসংখ্যান কোনও কাজে আসে না। আমরা সম্ভব্য সবকিছু করব।’
