ব্রাজিলের প্রতি তার ভালোবাসার জানান দিয়েছিলো আরও আগেই। ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে ছবিও পোস্ট করেছেন মা-ছেলে। বলছিলাম ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও ছেলে আব্রাম খান জয়ের কথা। ছোট বেলা থেকেই ব্রাজিলের দারুণ সমর্থক তিনি। তার ছেলে এখনো খেলা বুঝেনা। তার পরও সেইদিকে ধাবিত করছেন জয়কে।

নকআউট পর্বে আজকের ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। খেলা শুরুর আগে প্রিয় দল নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানালেন এ নায়িকা।

গণমাধ্যমকে অপু জানান, ‘নেইমারকে আমার খুবই পছন্দ। এবারের ব্রাজিলের সব কটি খেলা আমি আর আমার ছেলে দেখেছি। খেলা শুরুর আগেই আমরা ব্রাজিলের জার্সি পরে টেলিভিশনের সামনে বসে যাই। জয় এখনো খেলা সর্ম্পকে কিছু বুঝে না। নেইমার গোল দিলে আমরা হাততালি ও চিৎকার দেই। তখন জয়ও হাততালি ও চিৎকার দেয়। এটা খুব উপভোগ করি। এখন পর্যন্ত ব্রাজিল দারুণ খেলেছে। আমি ভীষণ খুশি, জয়ও খুব আনন্দ পেয়েছে। আশা করি ব্রাজিল আজকেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং বিশ্বকাপ জিতবে। এটাই প্রত্যাশা করছি।’

তিনি আরো বলেন, ‘আজকের খেলাটা হয়তো শুটিং সেটে বসেই উপভোগ করতে হবে। আজ সকাল থেকেই শুটিংয়ে আছি। সন্ধ্যায় শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। তারপরও চেষ্টা করব খেলা শুরুর আগে বাসায় ফিরতে।