
২০১০ ও ২০১৪ বিশ্বকাপে খেলার সুযোগই পায়নি সুইডেন। এ বছর ইতালির মতো শক্তিশালী দলকে বিদায় করে বিশ্বকাপে জায়গা করে নেয় সুইডেন। তবে শুরুতে সেভাবে পাত্তা দেয়নি কেউ। গ্রুপ পর্বে জার্মানির কাছে পরাজিত হয়ে বিদায়ের ঘন্টা প্রায় বেজেই গিয়েছিলে। সেই সুইডেন আজ নিশ্চিত করল কোয়াটার ফাইনাল। সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে উঠে গেলো কোয়ার্টার ফাইনালে।অথচ প্রথমার্ধে উভয় দলই গোলশূন্য ছিল।
মাঠের লড়াইয়ে আধিপত্য ছিলো সুইজারল্যান্ডেরই। বলের দখল ও অন টার্গেট শটে এগিয়ে ছিলো সুইজারল্যান্ড। তবে শেষ হাসিটা হেসেছে সুইডেন। দ্বিতিয় আর্ধে মাঠে নামে ৬৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন এমিল ফরবেগস। ম্যাচের শেষ আধা ঘন্টায় সুইডিশ রক্ষণে একের পর এক হানা দিয়েও শেষ রক্ষা করতে পারেনি সুইজাল্যান্ডে। অগত্যা যোগ করা সময়ে পেনাল্টির খাড়ায় পড়ে যায় সুইডেন। যদিও ভিডিও রিভিউতে দেখা যায়, ঘটনাটি বক্সের বাইরে ছিলো।
শীর্ষ ষোলোর শেষ ম্যাচে ইংল্যান্ড এবং কলম্বিয়ার মধ্য থেকে যারা জিতবে তাদেরই শেষ আটে মোকাবেলা করতে হবে সুইডেনের।
