রাশিয়া বিশ্বকাপে জাপনকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। গতবছর ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের ব্যাবধানে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল বেলজিয়াম। রাশিয়া বিশ্বকাপে কোয়াটার ফাইনালে শক্তিশালী দল ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে তারা। চলতি বিশ্বকাপে দুর্ধান্ত খেলেছেন তারা। এবং তারা এটাও জানে ব্রাজিলকে পরাজিত করা সহজ হবে না। এমনটিই জানালেন বেলজিয়ামের অধিনায়ক কেভিন ডি ব্রুয়েন।

তবে জাপানের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলের ব্যবধানে ম্যাচ জয়ের পর আত্মবিশ্বাসের কমতি নেই এই ম্যান সিটি তারকার। তাই শেষ সময়ে গোল দিয়ে হলেও ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারাতে চান সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগ জয়ী এই ফুটবলার।

জাপানের বিপক্ষে ম্যাচ শেষে সাক্ষাৎকারে ডি ব্রুয়েন বলেন, ‘জাপানের বিপক্ষে দুর্দান্ত কামব্যাক আমাদেরকে শিখতে সাহায্য করবে কীভাবে আমরা ব্রাজিলের বিপক্ষে খেলব। মাঠে গোল খুব দরকার এবং আমরা চেষ্টা করবো গোল বের করে আনতে। এখানে দ্রুত উন্নতি করার সময় নেই। যদি হারেন তাহলে বাদ আপনি। যদি আপনি জয়ের চেষ্টা করে হারেন সেক্ষেত্রে আপনি হয়তো বলতে পারবেন।’

টুর্নামেন্টে দুর্দান্ত খেলা ব্রাজিলের বিপক্ষে কেমন খেলবেন, এমন প্রশ্নের জবাবে ডি ব্রুয়েন বলেন, ‘টুর্নামেন্টে এখন যেসব দল টিকে আছে সবারই কোয়ালিটি রয়েছে। ব্রাজিলের কোয়ালিটি থাকলেও আমার কিছু যায় আসে না। আমি ৯০ মিনিটে হলেও তাদের বিপক্ষে ১-০ ব্যবধানে জিততে চায় কিন্তু আমরা সবাই জানি ব্রাজিল খুব শক্তিশালী দল। আমরা অনেক খেলোয়াড়কে জানি। আমাদের নিজেদেরও আলাদা দক্ষতা রয়েছে ম্যাচ বের করে আনার। শেষ মুহূর্তে হলেও আমরা ওদের ১-০ ব্যবধানে হারাবো’