রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেলো ব্রাজিলের ডিফেন্ডার দানিলো। পায়ের গোড়ালিতে ইঞ্জুরি হয়েছে এই তারোকা। তার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ)। বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত তিনি ব্রাজল দলের সাথেই থাকবেন ,এমনটাই জানিয়েছে সিবিএফ।

অন্যনদিকে ব্রজিল দলের মূল ভরষা যেহেতু রক্ষণভাগ। তাই দলের এমন একজন ডিফেন্ডার ছিটকে যাওয়াই নিশ্চিত ভাবেই চিন্তার ভাঁজ পড়বে ব্রাজিলের কোচ তিতের। বিশ্বকাপের সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিলেন দানিলো। এর পর তিনটি ম্যাচে তাকেছাড়াই মাঠে নেমেছে ব্রাজিল। তারা তিন ম্যাচেই পেয়েছে দুর্দান্ত জয়। ইতিমধ্যেই কোচ তিতে তার জায়গা পূর্ন  করেছে ডিফেন্ডার ফ্যাগনারকে দিয়ে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানান, ‘দানিলো তার বাম পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পেয়েছে। বিশ্বকাপ শেষ হওয়ার আগে তার সেরে ওঠার কোন সম্ভাবনা নেই। তবে দেশের কমিশনের সাথে কথা বলে বিশ্বকাপের বাকি সময়টা সে দলের সাথেই থেকে যাবে। আমাদের সহমর্মিতা তার সাথেই রয়েছে।’

শুক্রবার(৬জুলাই) বাংলাদেশ সময় রাত বারোটায় শেষ চারের টিকিট পাওয়ার লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে ব্রাজিল।