ফুটবল বিশ্বকাপ নিয়ে আগ্রহ নেই এমন  ফুটবলপ্রেমী পাওয়া প্রায় অসম্ভব। আর তাই আলোচনা শুরু হয় কোন দল জিতবে আর কোন দল হারবে। প্রত্যেকেই চায় তার প্রিয় দলকে জয়ী দেখতে। সে জন্য দলের ভবিষ্যত কেমন হবে জানতে অনেকেই দ্বারস্থ হন জ্যোতিষীর। সে জন্য বিশ্বকাপ ফুটবলের প্রতি আসরে থাকে জ্যোতিষ চর্চা। আর এ জ্যোতিষ চর্চার কেন্দ্রে অধিকাংশ সময় থাকে বিভিন্ন ধরনের জীবজন্তু।

এবারের রাশিয়া বিশ্বকাপেও এর ব্যাতিক্রম ঘটেনি। রাশিয়ার বিশ্বকাপে ম্যাচের ভবিষ্যতবাণী করে আলোচনায় এসেছে দুবায়ের শাহিন নামের একটি উট। সম্প্রতি কয়েকটি ম্যাচে করা তার ভবিষ্যতবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে।

সেমি ফাইনালের ওঠার লড়াইয়ে আজ রাতে কাজানে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে বেলজিয়াম। এ ম্যাচে শাহিন জানিয়েছেন বেলজিয়াম জিতবে। শাহিনের এই ভবিষ্যত বাণীর সত্যতা জানতে খেলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে ফুটবলপ্রেমীদের। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।